টানা চতুর্থবার সেরা করদাতা হলেন আনোয়ারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সেরা করদাতার সম্মাননা গ্রহণ করছেন আনোয়ারা হোসেন। ছবি: সংগৃহীত
এবারও ‘মহিলা’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের হেড অব অপারেশন আনোয়ারা হোসেন। ২০২২-২৩ করবর্ষের (২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে তাকে সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। এর আগে টানা তিনবার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিন।
২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দিয়ে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিতে তাদের হাতে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এবার মহিলা শ্রেণিতে সেরা করদাতার তালিকায় আনোয়ারা হোসেন ছাড়াও রয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, রাজশাহী অঞ্চলের করদাতা নিলুফার ফেরদৌস, ঢাকার মিতুলী মাহবুব ও চিকিৎসক শায়লা আফ্রিন খন্দকার।
সম্মাননা প্রাপ্তির পর আনোয়ারা হোসেন গণমাধ্যমকে বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এ সম্মান পেয়ে আমি গর্বিত ও আনন্দিত।
তিনি বলেন, আমাদের পরিবার থেকে আমরা সাতজন সেরা করদাতা হয়েছি। আমাদের করের টাকায় যখন দেশে বড় কোনো উন্নয়ন হয়, তখন আমরা নিজেদের ধন্য মনে করি। দেশ ও মানুষের জন্য কিছু করতে পেরেছি ভেবে ভালো লাগে।
এদিকে এবারও সাত সদস্যের ‘কর বাহাদুর পরিবার’কে সেরা করদাতা পরিবার হিসাবে নির্বাচিত করা হয়েছে। আনোয়ারা হোসেন এ পরিবারেরই একজন সদস্য। সেরা করদাতার তালিকায় থাকা পরিবারের অন্য সদস্যরা হলেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ডা. এম এম আমজাদ হোসেনের স্ত্রী, কোম্পানির অন্যতম পরিচালক এবং বর্তমান এমডি এম এ হায়দার হোসেনের মা খাজা তাজমহল, একই কোম্পানির পরিচালক ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন ও লায়লা হোসেন।
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ









